ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মাধবপুরে মৃত মাকে দেখতে গিয়ে প্রাণ গেল ছেলের

ads

হবিগঞ্জের মাধবপুরে নানার বাড়ীতে মায়ের মৃত্যুর খবর পেয়ে সড়ক দুর্ঘটনায় আলাল মিয়া (৩০) নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা—সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে একটি অটোরিক্সার সঙ্গে ট্রাকের ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। নিহত আলাল মিয়া উপজেলার আদাঐর গ্রামের অনু মিয়ার ছেলে। মাধবপুর থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, আলাল মিয়ার মা উপজেলার বানেশ্বর গ্রামে গত রোববার রাতে মারা যান। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে একটি অটোরিক্সা যোগে স্বজনদের নিয়ে যাওয়ার পথে উল্লেখিত স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে আলাল মিয়ার মৃত্যু হয় এবং আহত হন অপর ২ নারী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। 

ads
ads
ads

Our Facebook Page